Skip to main content

স্তন ঝুলে যাওয়ার কারণ ও সমাধান

স্তন ঝুলে যাওয়ার কারণ ও সমাধান  

আসসালামু আলাইকুম স্যার।আশা করি ভালো আছেন।আমার বয়স ১৭ বছর।কিন্তু এত দ্রুত এখনই আমার ব্রেস্ট ঝুলে যাচ্ছে।এক্ষেত্রে করণীয় কী জানতে চাই।আমি অবিবাহিত। পরিচয় গোপন রাখার অনুরোধ করছি!

পরামর্শঃ
ওয়ালাইকুম আসসালামু ওয়া রহমতুল্লাহ!
ধন্যবাদ পেজে সমস্যা শেয়ার করার জন্য!

"স্তন ঝুলে যাওয়ার কারণ:

শরীরের গঠনের তারতম্যের কারণে স্তন ঝুলে যেতে পারে। শরীর মোটা থেকে চিকন বা চিকন থেকে মোটা হওয়ার কারণে স্তন ঝুলে যেতে পারে। অনেক সময় অতিরিক্ত ব্যয়ামও স্তন ঝুলে যাওয়ার একটি কারণ।
সন্তান জন্মদানের কারণে অর্থাৎ প্রসূতিকালীন স্তনের আকার বড় হয়ে যাওয়ার কারণে স্তন ঝুলে যায়। আবার স্তন অতিরিক্ত বড় ও ভারী হওয়ার কারণেও ঝুলে যেতে পারে।
বয়সের কারণে স্বাভাবিকভাবেই স্তন ঝুলে যায়। অপ্রতুল স্তন-সার্পোটের কারণেও স্তন ঝুলে যায়। ধূমপানের চামড়ার স্থিতিস্থাপকতা দুর্বল করে দেয় যা স্তন ঝুলে যেতে সাহায্য করে।"

জীম করতে পারলে ভালো সম্ভব না হলে বাসায় নিম্নলিখিত ব্যায়ামগুলো করুণঃ

"স্তন যদি ঝুলে গিয়েই থাকে, তাহলে তাকে ফিট রাখার উপায়ও আছে। জেনে নিন কয়েকটি উপায়:
সঠিক ব্রা ব্যবহার: আপনি অবশ্যই এমন ব্রা পরুন যা আপনার স্তনকে সম্পুর্ন সাপোর্ট দেয়। লক্ষ রাখতে হবে আপনার ব্রা অবশ্যই আপনার সাথে সাবলীল ভাবে চলতে পারে- অর্থাৎ চলার সময় আপনার ব্রা লেইস যেন কাঁধ থেকে খসে না পড়ে অথবা বন্ধনি অতিরিক্ত টাইট কিংবা অতিরিক্ত লুজ না হয়। যখন ব্রা সাইজ নেবার জন্য মাপতে যাবেন, অবশ্যই খেয়াল রাখবেন আপনার পুরাতন ব্রা পরনে থাকতে হবে এবং সে অবস্থায় স্তনের ঠিক নিচে মাপ নিচ্ছেন। এছাড়া কিছু ব্যায়ামও করতে পারেন-
মেডিসিন বল স্ল্যাম: দু’হাতে একটা মেডিসিন বলকে ধরুন। মাথার ওপরে বলটা ধরে তুলুন। হাঁটু সামান্য ভাঁজ করতে পারেন। এবার বলটাকে যত জোরে সম্ভব মাটিতে আছড়ে ফেলুন। আবার তুলে তিনটে সেটে করে মোট তিনবার করুন। আপনি বলটাকে যখন মাটিতে আছড়ে ফেলবেন,তখনই কিন্তু আপনার বুকের ব্যায়াম হয়। যত জোরে আছড়ে ফেলবেন,ততই বেশি আপনার পেশী কাজ করবে। তাই বুকের পেশীকে টোন করতে এই ব্যায়ামটা করেই ফেলুন নিয়ম করে।

পুশ আপস: ঝুলে যাওয়া স্তনকে আবার তার টোনড শেপে ফিরিয়ে আনতে পুশ আপস কিন্তু বেশ কার্যকরী। উপুড় হয়ে সোজা হয়ে শোন। হাত দুটো বগলের পাশে ভাঁজ করে রাখুন। পেটটা টান করে রাখবেন। এবার হাতের ওপর ভর দিয়ে পুশ আপস করুন। যতবার পারেন,ততবারই করবেন। নিয়ম করে করুন। আপনার স্তনকে টোনড করতে শুধু নয়, কাঁধের পেশীকে শক্তিশালী করতেও এই পুশ আপস দারুণ কাজ দেয়।বাড়িতে বসে খুব সহজেই করতে পারবেন।"

"ট্রাইসেপ ডিপস: একটা বেঞ্চে বসে হাত দুটো আপনার পাশে রাখুন। পা ছড়িয়ে টান করে রাখুন। এবার হাতদুটো আগের জায়গাতেই রেখে বেঞ্চ থেকে নিজেকে তুলুন। আস্তে আস্তে কনুই ভাঁজ করে নিজেকে মেঝের কাছে নিয়ে যান। এভাবে যতক্ষণ পারবেন করুন। আস্তে আস্তে সময় বাড়াবেন। এভাবে নিয়মিত করবেন। এই ব্যায়াম আপনার ট্রাইসেপের ওপর জোর দিলেও বুকের পেশী আর হাতের মাসলকেও কিন্তু টোনড রাখতে সাহায্য করে। আর বাড়িতে করাও খুব সোজা।
ডাম্বেল ফ্লাইস: সোজা হয়ে শুয়ে পরুন। এবার হাতদুটোকে কনুই ভাঁজ করে বুকের কাছে এনে রাখুন। দু’হাতে দুটো ডাম্বেল যেন থাকে। বেশি ওজন তোলার দরকার নেই। হাঁটু ভাঁজ করে রাখবেন। এবার হাতদুটো ছড়িয়ে সোজা করে আস্তে করে খুলুন। আবার আগের ভাঁজ করা অবস্থায় আনুন। এভাবে যতক্ষণ পারবেন করুন। বুকের পেশীকে টান করে ঝোলা স্তনকে নিজের শেপে ফিরিয়ে আনতে এই ব্যায়াম ট্রাই করুন।
মেডিসিন বল পুশ আপস: পুশ আপ পোজিশনে শোন। তবে এবার মাটিতে হাত রাখার বদলে হাত দুটো একটা মেডিসিন বলের ওপরে রাখুন। এবার পুশ আপ করতে শুরু করুন। একটা হাত মাটিতে আর একটা হাত বলের ওপরে আধা মিটার দূরত্বে রেখে পুশ আপ করুন। ১০-২০ বার করে তিনটি বা চারটি সেটে কমপ্লিট করুন। নিয়ম করে করবেন। ঝুলে যাওয়া স্তনকে টোনড অ্যান্ড ফিট করার জন্য এটি পারফেক্ট ব্যায়াম। আর ঘরে বসেই সহজে করতে পারবেন। তাহলে এবার দেরি না করে আজ থেকেই শুরু করুন নিজেকে পারফেক্ট শেপে ফিরিয়ে আনার অভিযান।"

Comments

Popular posts from this blog

গর্ভধারনের জন্য উপযুক্ত সময় কখন

গর্ভধারনের জন্য উপযুক্ত সময় কখন  ? প্রাপ্ত বয়স্ক নর নারী যৌন মিলনের মাধ্যমে নারীর গর্ভধারন হয়! সব সময় মিলন করলেই হবে? উত্তর ঃ না কখন মিলন করতে হবে? নারীর মাসিকের ৩/৪ দিন পর এবং মাসিকের শেষ দশ দিন বাদে ( এটা সেফ পিরিয়ড) এই সময় মিলন করলে সাধারণত বাচ্চা হয়না! তাহলে?? জি -- মাসিক চক্রের মাঝের সময় অর্থাৎ মাসিক নিয়মিত হলে মাঝখানের দশদিন গর্ভধারনের জন্য উপযুক্ত! মিলনে কেন বাচ্চা হবে?? কারন প্রতি মাসে নারীর ডিম্বাশয় থেকে সাধারন একটা ডিম্বাণু এসে জরায়ুতে শুক্রানুর জন্য অপেক্ষা করে তাহলে শুক্রানু কোথা থেকে আসবে?? পুরুষের বীর্যপাতে অসংখ্য শুক্রানু বের হয় প্রায় ৪০ থেকে ২০০ মিলিয়ন! এর মধ্যে একটা সচল জীবিত শুক্রানু আর ডিম্বাণু মিলিত হয়ে ভ্রূণ অর্থাৎ বাচ্চা তৈরি হয়!

জি স্পট কি??? কাজ কি??? ক্লাইটোরিস ( Clitoris)

  আমি একটা সমস্যায় পড়ে ম্যাসেজ করেছি। আশাকরি সমাধান পাব। আমার বিয়ে হয়েছে, 3বছর হলো। 2টা মেয়ে বাচ্চা আছে, তো সমস্যা যেটা হলো, সপ্তাহে দুদিন পাই স্বামীকে, অনেক এক্সাইটেড ও থাকি, তবে সহবাসের সময় আমার কিছুই বের হয়না(পানি,পিচ্ছিল কিছুই)বের হয়না। স্বামীর হয়ত এতে খারাপ লাগে, এতটা বুঝতে দেয়না। এতে কি করা যায় প্লিজ জনাবেন। আর এটা গ্রুপে পোষ্ট করবেন না প্লিজ। করলেও আমার পরিচয় গোপন করবেন প্লিজ স্যার পরামর্শ ঃ ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকা তুহ! বোন আপনাকে অসংখ্য ধন্যবাদ পেজে সমস্যা শেয়ার করার জন্য! নারীর মিলনের তিনটা ধাপ থাকে ১. উত্তেজনা ২. অর্গাজম ৩.নারীর বীর্যপাত (Squirting) শেষের ধাপটা একটু কঠিন তবে চেষ্টা করলে হবে! যদি অর্গাজম হয় তাহলে কোন সমস্যা হবে না! যে সব নারীর অর্গাজম ও হয় না তাদের কষ্ট একটু বেশি হয়! বিবাহিত বা অবিবাহিত নারী এবং পুরুষ উভয়ের জন্য এই পোস্ট!! জেনে রাখতে পারেন!!! বারবার কমেন্ট আর ইনবক্সে প্রশ্ন আসে-ক্লাইটোরিস কি?? জি স্পট কি??? কাজ কি??? ক্লাইটোরিস ( Clitoris) আগে নিচের ছবি দেখে আসুন!!! মেডিকেলের এনাটমি সাবজেক্টে এটাকে ক্লাইটোরিস বলে। বাংলায় ভং...

What is peaking method পিকিং মেথড কি

  পিকিং মেথড কি? What is peaking method? দীর্ঘসময় নিয়ে সহবাস করার জন্য এটার কথা নাই বললাম।পেজের অনেকেই না জেনে হয়তো প্রয়োগ করে ভাল ফল পাচ্ছেন,সেটা আমাকে অনেকেই জানিয়েছেন। কিছু জিনিস আপনাকে বুঝে, মাথা ঠান্ডা রেখে সুযোগ বুঝে কাজে লাগাতে হবে। এখানে দশটা সিগন্যাল থাকবে।যারা ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিয়েছেন তারা জানেন ভাইভাতে বিভিন্ন ছবি দেখিয়ে জানতে চাওয়া হয় এটাতে কি বোঝাচ্ছে আর করনীয় কি??? সিগন্যাল গুলো চোখ বুলিয়ে নিন! ০ পয়েন্ট এখান থেকে আপনার যাত্রা শুরু হবে।যত দূরে যাবেন বা যেতে চান তাহলে আপনার প্রস্তুতি কিন্তু ব্যাপক হবে আর যদি বাড়ির পাশের পাগলার বাজারে যেতে চান তাহলে কিসের প্রস্তুতি? লুঙ্গি পরেই দৌড়! ঠিক অনেক বেশি সময় নিয়ে যৌ*ন মিল*ন করতে চাইলে প্রস্তুতি কেমন হওয়া উচিৎ?? ভাবুন বেশি করে ভাবুন! দুই মিনিট ভাবুন তারপর পোস্ট পড়ুন।আচ্ছা আপনার পরিচিত কেউ দেশের বাইরে গেছে? ধরুন আমেরিকা বা অস্ট্রেলিয়ায়? উনি কতদিন আগে থেকে প্রস্তুত হয়?? ০ পয়েন্ট কিন্তু মানসিক ভাবে প্রস্তুত হওয়া! এমনভাবে ফোরপ্লে করে সঙ্গীনিকে মিলনের জন্য পাগল করে নিতে হবে সে যেন আপনাকে পাওয়ার জন্য প্রচন্ড উদগ্রীব হয়ে যায়,...